সরিষার জমা মধু নিয়ে সতর্কতা: ভুল সিদ্ধান্তে ব্যবসা ও বিশ্বাস দুটোই নষ্ট হতে পারে

নতুন মধু ব্যবসায়ীদের প্রতি সতর্কতা

সরিষার জমা / ক্রিম / ক্রিস্টাল মধু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, যা আপনার জানা খুবই দরকার।

সরিষার ফুলের নিম্নমানের মধু বা লো-গ্রেড মধু শীতকালে দেখতে একটু ঘন মনে হতে পারে, এমনকি কিছুটা জমেও যেতে পারে। কিন্তু গরমকাল শুরু হলেই এই মধুর অবস্থা খুবই বাজেভাবে পরিবর্তিত হয়।

খুব দ্রুত গলে তরল হয়ে যায়, পানির মতো অতিরিক্ত পাতলা দেখায়, ফেনা হয়, গেনা তৈরি হয় এবং দুর্গন্ধও দেখা দেয়। এই অবস্থায় কাস্টমার আর কখনোই এই মধু খেতে চাইবে না। বরং বিক্রেতাকে প্রতারক ভাববে। দিনশেষে এতে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, আর গ্রাহকও বিপদে পড়বে।

এখন এই বিপদ থেকে বাঁচতে আপনার করণীয় কী?

করণীয় হলো—অল্প সস্তার লোভ না করে একটু বেশি টাকা দিয়ে হলেও বেস্ট কোয়ালিটির মধু কেনা এবং সেটাই কাস্টমারের কাছে সেল করা। পাশাপাশি আগেই কাস্টমারকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার যে, গরমকালে এই মধু কিছুটা তরল হয়ে যাবে এবং কিছু অংশ জমা অবস্থায় থাকবে।

তবে ভালো মানের মধুতে কখনোই নিম্নমানের মধুর মতো ফেনা, গেনা, অতিরিক্ত পাতলা ভাব বা দুর্গন্ধ তৈরি হবে না—ইনশাআল্লাহ।

এক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতা—উভয়েই উপকৃত হবেন, দুনিয়া ও আখিরাতে—ইনশাআল্লাহ।

📱 WhatsApp: https://wa.me/8801850830669

🔗 Page: https://www.facebook.com/VITALIXwholesale

🔗 YouTube: https://www.youtube.com/@VITALIXwholesale

📍 VITALIX Wholesale (ভিটালিক্স হোলসেল),
Kaliganj, Jhenaidah.

সরিষার জমা মধু নিয়ে সতর্কতা: ভুল সিদ্ধান্তে ব্যবসা ও বিশ্বাস দুটোই নষ্ট হতে পারে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top