গরমকাল চলে এসেছে, আর ক্রিম হানির সময় প্রায় ফুরিয়ে এসেছে…
প্রিয় মধু ব্যবসায়ী ভাইয়েরা,
আপনারা যারা Cream Honey বা Crystal Honey সেল করেন—এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্যই বানিয়েছি। আশা করছি, ইনশাআল্লাহ এটি আপনাদের ব্যবসায়ে বাস্তব উপকারে আসবে।
ভিডিওর মূল বিষয়বস্তু:
বাংলাদেশে সরিষা ফুলের Cream Honey / Crystal Honey একটি প্রিমিয়াম ক্যাটাগরির মধু। যার খুচরা মূল্য সাধারণত প্রায় ১,০০০ টাকার কাছাকাছি। গত ২–৩ বছরে এই মধু আমাদের দেশে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি—এই Cream Honey সারাবছর একই অবস্থায় বিক্রির জন্য উপযোগী নয়। মূলত শীতকাল, অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাসই এই মধু বিক্রির জন্য সবচেয়ে পারফেক্ট সময়।
গরমকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ক্রিম হানির সেই ক্রিমি বা ক্রিস্টাল টেক্সচার আর থাকে না; ধীরে ধীরে এটি তরল হয়ে যায়। ফলে বাজারে বিক্রির সময়সীমা স্বাভাবিকভাবেই অনেক কমে যায়।
তবে যদি কোনো গ্রাহক চান, তাহলে এই মধু ফ্রিজের নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করে সারা বছরই Cream বা Crystal অবস্থায় খেতে পারবেন—এক্ষেত্রে মধুর গুণগত মান ঠিকই থাকবে।
আমাদের ঠিকানাঃ কালীগঞ্জ, ঝিনাইদহ।
WhatsApp: 01850-830669
VITALIX Wholesale (ভিটালিক্স হোলসেল)

